তাজুল ইসলাম চৌধুরী
শিক্ষক | আইটি সহযোগী
FeelSoft-এর প্রতিষ্ঠাতা। জ্ঞান বিতরণ ও প্রযুক্তিগত সহায়তায় নিবেদিত।
আমার কথা
আমি তাজুল ইসলাম চৌধুরী। পেশায় একজন শিক্ষক। কৌতুহলই ছিল আমার প্রথম শিক্ষক। সেই কৌতুহল থেকেই ১৯৯১ সালে আইটি জগতের সাথে আমার পরিচয় ঘটে।
জ্ঞান অর্জনের পথে আমি কখনো থামিনি। নিজেকে উন্নত করার পাশাপাশি অন্যকে আইটি বিষয়ে সহযোগিতা করতে পারলে আমার মনে এক অনন্য তৃপ্তি জাগে। সেই তৃপ্তিই আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।
এই লক্ষ্যেই আমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছি। অন্যের খুশিতেই আমার খুশি। তাদের সুনাম রক্ষার্থে এখানে নাম প্রকাশ করা হলো না।
আমি বিশ্বাস করি — সমাজের প্রতিটি স্তরে যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াই, তাহলে সমাজ এগোবে। আর সমাজ এগোলে আমরা সকলেই উন্নতি লাভ করবো। এই বিশ্বাস নিয়েই FeelSoft-এর যাত্রা।